• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

জনস্রোত দেখে সরকারের কম্পন ধরে গেছে : এমপি হারুন

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | ২৯/১০/২০২২ বিএনপি, রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে নেমেছে। কেউ তাদের থামাতে পারবে না। বাংলাদেশের মানুষের এ জনস্রোত দেখে সরকারের কম্পন ধরে গেছে।

শনিবার বিকালে রংপুরে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা। আওয়ামী লীগ বলছে খেলা হবে। তারা বলছে, ডিসেম্বরের ১০ তারিখ থেকে নাকি খেলা হবে। আমি বলবো বাংলাদেশের মানুষতো গত ১৫ বছর ধরেই খেলা দেখছে। দিনের ভোট রাতে করে বিনা ভোটে ক্ষমতায় আছেন। বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বার বার নির্বাচিত হয়েছেন, গণতন্ত্রের মা, আমাদের মাকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যিনি দেশের বাইরে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের জনপ্রিয় উদীয়মান নেতা তারেক রহমানকে মামলা দিয়ে হয়রানি করছেন।

হারুন আল রশিদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন কথা বলে বেড়াচ্ছেন। আমাদের গণসমাবেশকে থামানোর জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু গত দশদিন ধরে আমরা মানুষের কাছে গিয়ে দেখেছি, কেউ এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষের মৌলিক অধিকার নষ্ট করছেন। গাইবান্ধার নির্বাচনে চোর ডাকাতদের চিহ্ণিত করেছি। কিন্তু সরকার থেকে এ চোর ডাকাতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো কোনো ডিসি-এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। গণতন্ত্র ও দেশ রক্ষায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে।