• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুকুর ছানার প্রতি আব্দুল কুদ্দুস ও সোহেলের ভালোবাসা!

| নিউজ রুম এডিটর ৭:০৩ অপরাহ্ণ | ০৭/১১/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মোহাম্মদ রোমান হাওলাদার: স্বার্থ আর প্রয়োজন ছাড়া মানুষ যেখানে অন্য আরেকজন মানুষকে ভালোবেসে না, সেখানে মানুষ হয়ে প্রানীর প্রতি ভালোবাসা প্রদর্শন অনেকটাই বিরল। তবে ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে মর্মে পৃথিবী থেকে বিদায় নেওয়া অনেক মনিষী বচন দিয়ে গেছেন।

প্রানীর প্রতি কিছু মানুষের স্বার্থহীন ভালোবাসা তারই জ্বলন্ত উদাহরণ। সচারাচর প্রানীর প্রতি মানুষের দৃশ্যমান ভালোবাসা লক্ষ করা না গেলেও মানবকুলে এখনো কিছু মানুষ আছেন যারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি মনে মানুষ হয়েও (কুকুর ছানা) প্রানীকে ভালোবাসেন। গতকাল সোমবার সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার সিরাজদিখান-নিমতলা সড়কের পাশে বেওয়ারিশ বেশ কয়েকটি কুকুর ছানাকে ভালোবেসে দুধ খাওয়ানোর মমতা ভরা দৃশ্য চোখে পরে।

জানা যায়, ওই এলাকার আব্দুল কুদ্দুস ও মোঃ সোহেল নামে দুই ব্যক্তি কুকুর ছানা গুলোর বিগত ছয়দিন যাবৎ দেখভালসহ নিজেদের টাকায় দূধ কিনে খাওয়াচ্ছেন। ওই দুই ব্যক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, কে বা কারা ছয়দিন পূর্বে ৫ টি দুধের কুকুর ছানা রাস্তার পাশে ফেলে রেখে যায়। কান্নারত কুকুর ছানার শব্দ শুনতে পেয়ে তারা ছানাগুলোকে দূধ খাওয়ানোসহ তাদের দেখভাল করে আসছেন।