• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের গাড়ি বহরে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:৪৫ অপরাহ্ণ | ২৬/১১/২০২২ বিএনপি, রাজনীতি

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কর্মী নয়নের কবর জিয়ারত শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের হাটহাজারীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম দাদামোড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে সদর উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিক্ষোভ শেষে দাদামোড় রেল ক্রসিংয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ শিথিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব লুৎফর রহমান কর্ণেল, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম এবং সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আকাশ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া ছাত্রদলের সকল নেতা-কর্মীকে আগামীর সকল আন্দোলন-সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।