=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫৬ রানে অলআউট ইংল্যান্ড

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে একে একে নাকানি-চুবানি খাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আবারও পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে ইংরেজরা।

বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে।

শ্রীলংকার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা।

দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।