• আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কালীগঞ্জে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৯:৪৬ পূর্বাহ্ণ | ১৯/০৬/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় ক্ষেতে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে আজিফা বেগম (৩৫) নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মসরত মদাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিফা বেগম ওই এলকার হুরুনুর রশিদের স্ত্রী।

এর আগে মঙ্গলবার সকালে বজ্রপাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের পুলিন চন্দ্র নামে এক ব্যক্তির তিনটি ছাগল ও গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় রান্না বসিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মরিচ তুলতে যান। এই সময় আকস্মিক বজ্রপাতে আজিফা বেগম পুকুরে পড়ে গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে আজিফা বেগমের মৃত্যু হয়।

ভোটমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, আজিফার মৃত্যুের খবর আমরা অনেক পরে পেয়েছি। খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ানম্যান ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে।