• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

| নিউজ রুম এডিটর ৪:২৬ অপরাহ্ণ | ২৯/০১/২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আটজন হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে তারা দেশ ত্যাগ করতে পারবেন না।

৯ জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে, বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।