=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার

| নিউজ রুম এডিটর ৫:৪৪ অপরাহ্ণ | ০৬/০২/২০২৫ বাংলাদেশ, লিড নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে আছেন। শিগগিরই দেশে ফিরে তিনি এ পদে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মনির হায়দার প্রায় তিন দশক ধরে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা।

এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।