• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:৫৩ অপরাহ্ণ | ০৫/০৪/২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত কিশোর রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রাকিব ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

এদিকে ভিকটিম শিশুটিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির পার্শ্ববর্তী প্রতিবেশী কিশোর রাকিব মিয়া শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে শিশুর বাবা ও দাদি ঘটনাস্থলে গেলে রাকিব মিয়া শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানালে শুক্রবার ভোরে অভিযুক্ত রাকিব মিয়াকে গ্রেফতার করে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রাহাত মাহফুজ জানান, শিশুটি হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি রয়েছে। সে এখন আশঙ্কামুক্ত রয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।