• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

না ফেরার দেশে চলে গলেন দক্ষিনখান থানার এসআই মুনসুর

| নিউজ রুম এডিটর ৪:৩০ অপরাহ্ণ | ১৮/০৫/২০২৫ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজধানীর দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মুনসুর আলী। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত কে এম মুনসুর আলী পুলিশের ৩৪ তম এসআই ব্যাচের সদস্য ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, শনিবার সকাল ৮টার দিকে এসআই মুনসুর হজ ক্যাম্পে ডিউটির উদ্দেশে যান। রাত ৮টায় ফেরার পথে ৪ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

তাঁকে গুরুতর অবস্থায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এস আই মুনসুরের মৃত্যুতে দক্ষিনখান থানায় শোকের ছায়া নেমে আসে।দক্ষিন খান থানা এলাকার অপরাধীদের কাছে মনসুর ছিলেন একজন মূর্তিমান আতংকের নাম। আবার কিছু কিছু মানুষের মুখ থেকে শোনা যায় তিনি নাকি প্রায় সময়ের নেশাগ্রস্থ থাকতেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।