• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম

| নিউজ রুম এডিটর ১১:৩২ পূর্বাহ্ণ | ০১/১০/২০২৫ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এ ক্রিকেটার।

 

একসময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে এখন নিজ থেকেই সরে দাঁড়ালেন তামিম।

এর আগে খবর এসেছিল, সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা ১৫টি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্দেশনা দেন হাইকোর্ট। এদের মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল।

এরই প্রেক্ষিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব। এবার বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম।

বিগত আওয়ামী লিগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়ে তৃতীয় বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরদের রেখেই ভোটার তালিকা প্রকাশ করেছিল বিসিবির নির্বাচন কমিশন। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকার সময় বিতর্কিত ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ের বৈতরণী পার হয়েছিল লিগ না খেলেই। তিনটি ক্লাব পরে আবার তৃতীয় বিভাগ বাছাইয়ে নেমে যাওয়ায় এদের মধ্যে কাউন্সিলর হওয়ার মতো ক্লাব ছিল ১৫টি।