• আজ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আবারো ভুমিকম্প

ভূমিকম্পে করণীয়—জীবন রক্ষায় এখনই জানতে হবে যা যা

| Peoples News ১১:১২ পূর্বাহ্ণ | ০২/১২/২০২৫ সম্পাদকীয়

 

পি এন রিপোর্ট : দেশে আবারো ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগ মুহূর্তে আতঙ্ক নয়—সঠিক প্রস্তুতি এবং দ্রুত সিদ্ধান্তই পারে প্রাণহানি কমাতে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় সবাইকে নিয়মিত সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

*ভূমিকম্পের সময় করণীয়—প্রাণ বাঁচানোর সেকেন্ড

হঠাৎ দুলুনি অনুভব করলে মেঝেতে বসে টেবিল বা মজবুত কোনো কিছুর নীচে আশ্রয় নিন।

জানালা, দরজা, কাঁচভর্তি আলমারি ও বৈদ্যুতিক লাইনের কাছে যাবেন না।

ভবনের বাইরে থাকলে খোলা মাঠে দাঁড়ান—বিল্ডিং, খুঁটি বা ট্রান্সফরমারের নিচে নয়।

লিফট ব্যবহার নিষেধ।

মাথা ও ঘাড় হাত বা ব্যাগ দিয়ে ঢেকে রাখুন।

গাড়িতে থাকলে সড়কের এক পাশে দাঁড়ান, ওভারব্রিজ, ফ্লাইওভার বা বিল্ডিংয়ের নিচে থামবেন না।

 

* ভূমিকম্পের আগে করণীয়—সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন

পরিবারকে নিয়ে একটি ইমার্জেন্সি প্ল্যান তৈরি করুন।

টর্চ, ব্যাটারি, চার্জার, পানি, শুকনো খাবার, ওষুধ, প্রয়োজনীয় নথি ও নগদ টাকা নিয়ে ইমার্জেন্সি ব্যাগ তৈরি রাখুন।

ঘরের বড় আসবাব—ফ্রিজ, আলমারি, শোকেস—দেয়ালে শক্ত করে আটকান।

বাড়ির গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন।

বাসা বা এলাকার নিরাপদ খোলা জায়গা আগে থেকেই চিহ্নিত করুন।

 

* ভূমিকম্পের পরে করণীয়—দুর্ঘটনা ঠেকাতে দ্রুত ব্যবস্থা

ভবন নিরাপদ কিনা দেখে বাইরে বের হন। ফাটল বা গ্যাস লিকেজ থাকলে আশেপাশের মানুষকে সতর্ক করুন।

আহতদের নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিন।

মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকতে পারে—টেক্সট মেসেজে যোগাযোগ করুন।

আগুন লেগে গেলে গ্যাস–বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দ্রুত সরে যান।

প্রশাসনের নির্দেশ না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করবেন না।

লেখক:  নাজমা সুলতানা নীলা

সম্পাদক ও প্রকাশক পিপলস নিউজ

ভুমিকম্প