• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু

| নিউজ রুম এডিটর ৯:২৩ অপরাহ্ণ | ১০/০৯/২০২১ আওয়ামী লীগ, রাজনীতি

রাত তখন ঠিক ১১টা। সুনসান নীরবতা নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে। কবরস্থানের ফটকও বন্ধ। হঠাৎ বাইরে একটি গাড়ি এসে থামলো।

গাড়ি থেকে নেমে একেবারে একাকী নীরবে পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন ও অশ্রু ঝরালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার রাতে এ দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে নিষেধ করেন তিনি।

বলেন, জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।

এসময় দীর্ঘ সময় দাদা-দাদী, মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তিনি। পরে অশ্রু ঝরিয়ে মোনাজাত করেন।

পিএন/জেটএস