• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

“মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মিসরের সাথে কাজ করবে ইসরায়েল”

| নিউজ রুম এডিটর ৪:০৭ অপরাহ্ণ | ১৪/০৯/২০২১ আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে মিসরের সাথে কাজ করবে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) কায়রো সফর করেন নাফতালি বেনেট।

গত এক দশকে ইসরায়েলের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম মিসর সফর। দেশটির সাথে ইসরায়েলের নতুন সরকারের সুসম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে বলে দাবি করেন বেনেট।

সিসি-বেনেট বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উঠে আসে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন সিসি। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে মিসরের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করে মিসর। গত মে মাসে গাজায় অস্ত্রবিরতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে মিসর।

পিএন/জেটএস