• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

৩৫ বছর ধরে চাঁদের জমি বিক্রয় করছেন ডেনিস হোপ

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | ০১/১০/২০২১ আন্তর্জাতিক

সাম্প্রতিক সময়ে চাঁদে জমি কেনা নিয়ে বইছে নানা আলোচনা- সমালোচনা। বিশ্বের অনান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরও অনেকেই ইতিমধ্যে কিনে ফেলেছেন চাঁদে জমি। এবার সেই চাঁদে জমি কেনা নিয়ে বেরিয়ে এলো অদ্ভুত এক তথ্য।

ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের চার্টারে চাঁদের জমির মালিকানা কোনো দেশ নিতে পারবে না উল্লেখ থাকলেও ব্যাক্তি মালিকানা নিয়ে কোনো আইন না থাকায় নিজেই চাঁদের মালিকানা দাবি করে ঘোষণাপত্র জাতিসংঘের কাছে পাঠিয়েছিলেন ডেনিস হোপ।

১৯৮০ থেকে এ পর্যন্ত ৬১১ মিলিয়ন একরের বেশি চাঁদের জমি বিক্রি করেছেন তিনি। প্রতি একরের মূল্য ধরেন ১৯.৯৫ ডলার। যুক্তরাষ্ট্রের সাবেক তিন জন প্রেসিডেন্টও ডেনিস হোপের কাছে চাঁদের জমি কিনেছেন।

ডেনিস হোপ নিজেকে গ্যালাকটিক সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং বুধ, মঙ্গল, শুক্র ও বৃহস্পতি গ্রহের উপগ্রহগুলোরও মালিকানা দাবি করেন।

পিএন/জেটএস