• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

| নিউজ রুম এডিটর ৪:৫৯ অপরাহ্ণ | ১১/১১/২০২১ আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ রিপোর্টারঃ “সংকটে-সংগ্রামে-মানবিকতায়”এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে।

উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদ ডাক বাংলো আঙিনায় কেক কেটে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চোকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ রাকিবুল হাসান রাকিব, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জাহিদ শিকদার, সৈয়দ শিশির, আরিফ রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন
প্রমূখ।