• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বন্য হাতির আক্রমণে এক তরুণীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | ১১/১১/২০২১ সারাদেশ

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে শিফা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিফা বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আগামী তিনদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল।

তিনি স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের আধারে পাহাড় থেকে একদল হাতি খাদ্যের সন্ধানে নেমে এসে বাড়ি ভেঙে ঘরে প্রবেশ কর। এসময় ঘুমন্ত তরুণী আক্রমণে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

প্রতিবেশী আবদুল্লাহ আল নোমান বলেন, হাতির আক্রমণের সময় বাড়িতে মেহেদী নামে এক ছোট ভাইসহ মানসিক ভারসাম্যহীন মা ছিল। তারা বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে ছিল। হাতি প্রথমে বেড়ার বাইরে থেকে পা দিয়ে পদতলিত করে। পরে ছুড়ে মারে তরুণীকে।

পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আগামী তিনদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল।

শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে আসে। মানুষ উত্তেজিত না করলে চুপিসারে চলে যায়। কিন্তু গতরাতে যে হাতিটি আক্রমণ করল, নামার সময় কেউই বুঝতে পারিনি।

বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়াদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্মতার মাধ্যমে একটা কমিটি আছে। সেই কমিটিতে স্থানীয় ইউপি সদস্য ও রেঞ্জ কর্মকর্তার সুপারিশে একটা আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।