• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

শ্রীনগরে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

| নিউজ রুম এডিটর ৮:০৫ অপরাহ্ণ | ০৯/১২/২০২১ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খাঁন,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ গুল রাওশান ফেরদৌস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান আছিয়া আক্তার রুমু প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।