• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে দায় বিএনপিরই : তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। তিনি বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে তার স্বাস্থ্যের কোনো অবনতি ঘটলে দায় তাদেরই (বিএনপি) নিতে হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরপরের অবস্থানের আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা।

এরপরে আছে বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। তাদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন। এ নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।