• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নির্বাচনে বড় পদে না দাঁড়ানোর কারণ জানালেন ফেরদৌস

| নিউজ রুম এডিটর ৪:১৯ অপরাহ্ণ | ১৩/০১/২০২২ বিনোদন

নির্বাচনী আমেজে জমে উঠেছে বিএফডিসি পাড়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার এই নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে লড়বেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত আলোচিত অভিনেতা ফেরদৌস।ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। অনেকের মতে, আরো বড় পদে লড়তে পারতের ঢাকাই ছবির এই পরিচিত মুখ।

কেন বড় পদের প্রার্থী হননি সে ব্যাখ্যা দিয়েছেন এ চিত্রনায়ক। জানালেন, সময়ের অভাবে ও ব্যস্ততার জন্য বড় পদের প্রার্থী হননি তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘যে সময় নিয়ে নির্বাচনে প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। অনেকগুলো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আমি খুব একটা সময় দিতে পারব না। তাই আমি মনে করি শুধু শুধু বড় পদে গিয়ে লাভ নেই। আমি যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি। কারণ শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এটা কারো ব্যবসা করার জায়গাও না। বর্তমানে কমিটিতে না থেকেও কিন্তু সব সময় চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। জয়ী হলে এবার আরও সুযোগ পাব ইনশাল্লাহ’।