• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শ্রীনগরে জাটকা কেনা-বেচার অপরাধে জরিমানা

| নিউজ রুম এডিটর ৪:০৬ অপরাহ্ণ | ২১/০১/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাটকা নিধন, কেনা-বেচা ও মজুদ রাখার অপরাধে ৩ অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর তীরবর্তী এলাকার উপজেলার আল-আমিন বাজারে বিশেষ অভিযানের (কম্বিং অপারেশন) অংশ হিসেবে এই মৎস্য অভিযান চালানো হয়।

এ সময় ৩টি মামলায় মোট ৯০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্যগণ। জানা যায়, এর আগে গত বুধবার উপজেলার বালাশুর বাজার, ভাগ্যকুল বাজার ও নতুন বাজার এলাকায় মৎস্য অভিযানে ৭ জনকে মোট ১৪০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, জাটকা কেনা বেচা ও মজুদ করার অপরাধে ২ বিক্রেতা ও ১ মজুদকারীকে আটক করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’র ৪ ধারায় জাটকা বিক্রেতা ২ জনকে ৪০০০ হাজার টাকা ও ১ জন মজুদকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ। জব্দকৃত প্রায় ২০ কেজি জাটকা মাছ স্থানীয় মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।