• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

জার্মানিতে একদিনে ২ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | ২৭/০১/২০২২ আন্তর্জাতিক, কোভিড-১৯

জার্মানিতে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। রবার্ট কোজ ইনস্টিটিউটের (আরকেআই) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ২ লাখ ৩ হাজার ১৩৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন। অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তারের মধ্যেই এ খবর এলো।

জার্মানির স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশটির ১৬ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত। যা মহামারির শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্যই সংক্রমণ এতো বেশি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, আগামী মধ্য ফেব্রুয়ারি নাগাদ জার্মানিতে করোনার সংক্রমণ অনেক বেড়ে যাবে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ।

সংক্রমণের দিক দিয়ে ইউরোপের মধ্যে জার্মানি তালিকার ওপরের দিকে অবস্থান করছে। এছাড়া যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনেও দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন।