• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকের উপর হামলা, হাঁসপাতালে ভর্তি

| নিউজ রুম এডিটর ৫:৫৮ অপরাহ্ণ | ২৯/০১/২০২২ গণমাধ্যম

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নে নির্বাচনী সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে আওয়ামীলীগ প্রার্থীর লোকজ‌নের হামলায় গুরুতর আহত আধুনিক সদর হাঁসপাতালে ভর্তি হয়েছেন চার জন সাংবাদিক।

শনিবার (২৯জানুয়ারি) দুপুরে সেনুয়া ইউনিয়নে এঘটনা ঘটে। তা‌দের আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌ছে গ্রামবাসী।

আহতরা হলেন, ই‌নডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতি‌নি‌ধি সো‌হেল রানা, রাই‌জিং‌বি‌ডির প্রতি‌নি‌ধি মহিউদ্দীন তালুকদার হি‌মেল ও ঢাকা মেইলের প্রতি‌নি‌ধি জাহিদ হাসান মিলু।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানান জেলার সাংবাদিকরা।

সাংবাদিকেরা আরো বলেন, নির্বাচনকালে আমরা দেশ ও সমাজের মানুষের খুব কাছে থেকে কাজ করি। প্রার্থী ভোটার ও জনগনের পক্ষেই আমরা কাজ করি। আমাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। অবিলম্বে হামলা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।