• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হওয়ায় পর গাইবান্ধা আগমনে পুলিশ সুপারকে সংবর্ধনা

| নিউজ রুম এডিটর ৪:৪২ অপরাহ্ণ | ৩০/০১/২০২২ গাইবান্ধা, সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা : পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম গাইবান্ধায় পুলিশ সুপার হিসাবে যোগদানের পর হতে তার দূরদর্শী চিন্তা, দায়িত্বশীল নের্তৃত্ব এবং কর্মতৎপরতায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরোত্তর উন্নতি সাধিত হওয়ায় ও জেলা জুড়ে নানা মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত রাখায় বাংলাদেশ পুলিশ সপ্তাহে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)এ ভূষিত হন।

পুলিশ সপ্তাহ শেষে শনিবার তিনি গাইবান্ধা জেলায় আগমন করিলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে সংবর্ধনা জানাতে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম (সেবা)কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম (সেবা) তার এ পুরস্কার প্রাপ্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি সমগ্র জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।