• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজধানীর উত্তরখানে ইয়াবাসহ গ্রেফতার এক

| নিউজ রুম এডিটর ৫:৫৩ অপরাহ্ণ | ০৬/০২/২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- তাপস চন্দ্র দাস।

শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) উত্তরখান থানার ফৌজিরবাতানস্থ সানফ্লাওয়ার স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ, পিপিএম জানান, উত্তরখান থানার ফৌজিরবাতানস্থ সানফ্লাওয়ার স্কুলের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাপসকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু হয়েছে।