• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শরীয়তপুরে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | ০৭/০২/২০২২ লিড নিউজ, সারাদেশ

শরীয়তপুরের জাজিরায় নিজ মেয়েকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৬ফেব্রয়ারি রবিবার ভুক্তভোগীর মা শরীয়তপুর নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মান্নান ফকির কান্দি গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা টিপু সুলতান লিটন (৫০) পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার মৃত মান্নান ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে ও মেয়েটির বর্ণনায় জানা গেছে, এক ছেলে ও দুই মেয়ের পিতা টিপু সুলতান লিটন একজন কর্মহীন মাদকাশক্ত লম্পট চরিত্রের ৷ গত২৮ জানুয়ারী শুক্রবার মেয়েটির মা নাওডোবা বাজারে গেলে নিজের মেয়েকে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালান বাবা । লম্পট বাবা জোরাজুরি করে মেয়েটির জামা কাপর ছিরে ফেলে ! ঐ সময় মেয়েটির চিৎকারে আসে পাসের লোক জন আগাইয়া এসে লম্পট বাবার হাত থেকে মেয়েটিকে উদ্ধার করেন । মেয়েটির মা বাড়িতে এসে তার লম্পট স্বামীর কার্যকলাপ তার শাশুরি এবং ভাইকে জানান ৷ তারা আপোস মিমাংশায় বসে উল্টো তাদের হত্যা করার হুমকি দিয়ে কাউকে জানাতে নিষেধ করেন ৷ এমতাবস্থায় সুজোগ বুঝে নিজেদের বাচানোর জন্য ঐবাড়ি থেকে পালিয়ে ৪ফেব্রুয়ারি জাজিরা থানা মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শরীয়তপুর
আদলতে একটি মামলা দায়ের করেন।

এই বিষয়ে অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন পিতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এমন ঘটনা শুনেছি। ওই নরপশু পিতার বিরুদ্ধে আদালতের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)খ ধারায় মামলা হয়েছে। আমি ওই নরপশু পিতার সর্বোচ্চ শাস্তি কামনা করছি।