• আজ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

হাতীবান্ধায় সাংবাদিকের মাকে মারধর

| নিউজ রুম এডিটর ৯:১৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৮, ২০২২ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরে হাঁস নামাতে নিষেধ করায় হামলা চালিয়ে সাংবাদিকের মা জেবন নেছা(৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে সাফিউল ইসলামের(৪০) বিরুদ্ধে। আহত জেবন নেছা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেবন নেছার ছেলে সাংবাদিক রবিউল হাসান।

অভিযুক্ত সাফিউল ইসলাম উপজেলার ওই এলাকার ইমান আলীর ছেলে। আহত জেবন নেছা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডট কমের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের মা।

জানা গেছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত সাফিউল ইসলামের প্রায় দশটি হাঁস সাংবাদিক রবিউল হাসানের পুকুরে নামে। এ সময় রবিউল হাসানের মা জেবন নেছা হাঁস গুলো যেন পুকুরে না নামে সে জন্য সাফিউলদের বলেন। ফলে সাফিউল ইসলাম স্ত্রী ফাতেমা বেগম(৩৫) ও ছেলে ফিরোজ(১৯) জেবন নেছার উপর চড়াও হয়ে হামলা চালায় এবং সাংবাদিক রবিউল হাসানের মাকে মারধর করেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় জেবন নেছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সাংবাদিক রবিউল হাসান বলেন, সাফিউলদের হাঁস আমাদের পুকুরে নামে। আমার মা শুধু তাদের বলেছে হাঁস গুলো যেন পুকুরে না নামে। এর জন্যই তারা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দেয়ার প্রস্ততি নিচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাফিউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, আহত অবস্থায় জেবন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া আশা করছি উনি দ্রæত সুস্থ্য হয়ে উঠবেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।