• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

অবিশ্বাস্য জয়ের পর যা বললেন তামিম

| নিউজ রুম এডিটর ৮:২৯ অপরাহ্ণ | ২৩/০২/২০২২ ক্রিকেট, খেলাধুলা

৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব- এমনটা বিশ্বাস করেননি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব, লিটন, মুশফিকুর, মাহমুদউল্লাহর ব্যাটে যা সম্ভব হয়নি সেটা বাস্তবে রূপ দিয়েছেন মেহেদি ও আফিফ।

এমন অবিশ্বাস্য জয়ের পর তামিম ইকবাল বলেন, সত্যি বলতে, আমি বিশ্বাস করিনি যে আমরা এমন অবস্থায় জিততে পারব। তবে মেহেদি ও আফিফের অবিশ্বাস্য ইনিংসের জন্য আমি অত্যন্ত খুশি। তাদের জন্যই এটা সম্ভব হযেছে। আফগানিস্তানের দুর্দান্ত আক্রমণ সত্ত্বেও মেহেদি ও আফিফ ভালো করেছে।

বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই মিরাজ-আফিফের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচটিতে মাত্র ৪৬ রানে ৬টি উইকেটের পতন হলেও মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে। তারা দুইজন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

মেহেদি হাসান মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ হোসেন ১১৫ বল খেলে ৯৩ রান করেন।
ওয়ানডে ক্যারিয়ারে দুইজনেরই যা সর্বোচ্চ রানের ইনিংস।