• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

যুদ্ধ করতে দেশে ফিরেছে ইউক্রেনের ৬৬ হাজার নাগরিক

| নিউজ রুম এডিটর ৪:০৫ অপরাহ্ণ | মার্চ ৫, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

যদিও রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেনের সামরিক শক্তি খুবই নগণ্য; তারপরও ইউক্রেনের জনগণের মনোবলে কোনো ঘাটতি নেই। আর এ কারণেই সমূহ বিপদ জেনেও নিজের দেশের জন্য যুদ্ধ করতে বিদেশ থেকে দেশে ফিরেছে ইউক্রেনের ৬৬ হাজারেরও অধিক নাগরিক।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এক টুইটবার্তায় এ তথ্য জানান।

ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন। রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়!

এদিকে মানবিক দিক বিবেচনায় নিয়ে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।