• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বঙ্গোপসাগরের নিম্নচাপ সোমবারের মধ্যেই পরিণত হবে সাইক্লোনে

| নিউজ রুম এডিটর ১০:০৩ পূর্বাহ্ণ | ১৯/০৩/২০২২ আবহাওয়া, বাংলাদেশ, লিড নিউজ

সাম্প্রতিক কালে এপ্রিলের আগে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। কিন্তু এবার মধ্য মার্চে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে।

২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের রূর্আকার নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’। সোমবার ‘অশনি’ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে বাংলাদেশ ও উত্তর মিয়ানমারের দিকে। মঙ্গলবার নাগাদ এটি ভূখণ্ডে প্রবেশ করবে।

আবহাওয়াবিদরা বলছেন, বসন্তের আবহ মিলিয়ে গিয়ে পুরোমাত্রায় গরম পড়বে। ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে, তা-ও শেষ হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে।