• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

লজ্জা থাকলে পদত্যাগ করে বাড়ি যান : ইমরানকে মরিয়ম

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | ১৯/০৩/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানকে এক হাত নিলেন দেশটির মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি সময় থাকতে ইমরান খানের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, যদি লজ্জা বলতে কিছু অবশিষ্ট থাকে তাহলে পদত্যাগ করুন এবং বাড়ি ফিরে যান।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন মরিয়ম। সেখানে তিনি লিখেছেন, আপনি আর এই সরকারকে বাঁচাতে পারবেন না ইনশাল্লাহ। কিন্তু আপনার যদি কোনো সম্মানবোধ থেকে থাকে তাহলে সেটিকে বাঁচিয়ে রাখুন এবং পদত্যাগ করুন।

এরপরে তিনি আরও বলেন, আপনার এখন গুণ্ডামি ছাড়া সরকার টিকিয়ে রাখার কোনো উপায় নেই কারণ এটি কোনো নির্বাচিত সরকার নয়।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন ও জিও টিভি।