• আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

| নিউজ রুম এডিটর ৮:১০ অপরাহ্ণ | ২০/০৩/২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ হিলির চারমাথা মোড়ে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম ও হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

উপজেলার ১১ হাজার ৭৬০ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ দেওয়া হবে। রোববার প্রথম দিনে হাকিমমপুর (হিলি) পৌর সভার ১, ২ ও ৬ নং ওয়ার্ডের ৮৫২ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ দেওয়া হয়। প্রথম ধাপে প্রত্যেক কার্ডধারীকে ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি চিনি দেওয়া হয়।