• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

ঘোড়াঘাটে কন্যাকে ধর্ষণ চেষ্টার মামলায় পিতা গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৮:১৫ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ বছর বয়সী আপন কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আব্দুল হাকিম (৩৭) নামের এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল হাকীম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির শিধলগ্রাম-পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

গত শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির নানী বিলকিস বেগম (৫৭) বাদী হয়ে গত শনিবার ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শিশুটির পিতা আব্দুল হাকিমকে (৩৭) গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী বিলকিছ বেগমের আপন ভাতিজার সাথে ১৫ বছর আগে তার মেয়ের বিয়ে হলে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের প্রায় ৬ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হলে কন্যা সন্তানটি তার নানী বিলকিস বেগমের বাড়িতে লালিত পালিত হতে থাকে। এমতাবস্থায় গত ১৪ মার্চ সোমবার দুপুরে শিশুটি বাদীর ঘরের বারান্দায় বসে লেখাপড়া করছিল। এ সময় বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আব্দুল হাকীম পেছন থেকে তার কন্যা শিশুকে জড়িয়ে ধরে হাস-মুরগী রাখার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীরা এসে শিশুটি উদ্ধার কর্্ে। এ সময় হাকিম পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির নানী শনিবার মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।