=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত-সূর্যকুমার ঝড়ে উড়ে গেল চেন্নাই

| নিউজ রুম এডিটর ১১:৫৭ অপরাহ্ণ | ২০/০৪/২০২৫ খেলাধুলা, লিড নিউজ

আইপিএল ক্লাসিকোতে রোববার (২০ এপ্রিল) মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসরে চেন্নাইয়ের পারফরমেন্স খুবই হতাশাজনক। রোববার মুম্বাইয়ের বিপক্ষেও বাজেভাবে হেরেছে ধোনির দল।

ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। শুরুটা ভালো না করলেও জাদেজা ও ধুবের জোড়া ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি পায় চেন্নাই। রবীন্দ্র জাদেজা ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। আর শিভাম ধুবে ৩২ বলে ৫০ রানে আউট হন। এই দুই ব্যাটসম্যান ছাড়া চেন্নাইয়ের কেউ গুরুত্বপূর্ণ ইনিংস করতে পারেননি।

এদিকে মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন বুমরাহ। একটি করে উইকেট পেয়েছেন চাহার, কুমার এবং স্যান্টনার।

এই লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের বোলারদের তুলোধুনো করেছে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ৪৫ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৭৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। আর ৩০ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার। ৯ উইকেট ও ২৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই।

এদিকে এই জয়ে টেবিলের ছয়ে উঠে এলো মুম্বাই। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। আর ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই।