• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সাংবাদিক তুহিন হত্যা!মঠবাড়িয়ায় কলমযোদ্ধা সমাজের কলম বিরতি!!

| নিউজ রুম এডিটর ৭:৩২ অপরাহ্ণ | ১০/০৮/২০২৫ গণমাধ্যম

মোঃ রোকনুজ্জামান শরীফ মঠবাড়িয়া,পিরোজপুর: 

দৈনিক আজকের কাগজের গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃ’শং’স ভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন কারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবীতে কলম বিরতি পালন করেছে মঠবাড়িয়ার সাংবাদিক সমাজ।

রোববার ১০ জুন-‘২৫ সকাল ১১ ঘটিকায় মঠবাড়িয়া পৌরসভার শহীদ মিনার চত্বরে মঠবাড়িয়ার সর্বস্তরের মিডিয়াকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে কলম বিরতি পালন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন,হামলা,মামলা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মজিবর রহমান,সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশিদ,সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আমীন সোহেল প্রমূখ।