• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুলিয়ারচরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র বদলী বাতিলের দাবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৯:৫৬ অপরাহ্ণ | ২২/০৩/২০২২ সারাদেশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিনঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এর বদলি বাতিল করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২মার্চ) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে উপজেলাবাসী।এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এর বদলি বাতিল করনের দাবীতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের উদ্যেশ্য উপস্থিত মানববন্ধনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও ঠিকাদার মোঃ বদিউল আলম, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, মোঃ সাইদুর রহমান খান (সবুজ), মেহেদী হাসান সোহেল, মোঃ আলী আকবর (সাবেক ইউপি সদস্য), মোঃ ওমর ফারুক ভূইয়া, দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল খন্দকার প্রমূখ।