• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ২:৫১ অপরাহ্ণ | ০১/০৪/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে ২নং বিট খাশিয়াল ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ মার্চ) বিকাল ৫টায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, ৬নং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ্, খাশিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমান, আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান আজাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ওসি সুকান্ত সাহা ইউনিয়নের বিভিন্ন লোকের কাছ থেকে বাল্যবিবাহ, চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, নড়াগাতী থানা পুলিশ নিরবিচ্ছিন্নভাবে সর্বদা জনগনের পাশে আছে ও থাকবে।