• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রমজান উপলক্ষ্যে কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের ইফতার সামগ্রী বিতরণ

| নিউজ রুম এডিটর ৮:৪০ অপরাহ্ণ | ০৮/০৪/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক সমাজ সেবামূলক সামাজিক সংগঠন কুসুমপুর বউ বাজার প্রবাসী একতা সংঘের আয়োজনে গতকাল শুক্রবার পবিত্র জুমা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমুর জামে মসজিদ আঙিনায় আলোচনা সভা শেষে ২ কেজি তৈল, ২ কেজি মুড়ি, ১ কেজি মশারী ডাল, ২কেজি বুট, ২ কেজি চিনি, ১ কেজি বেশন, ১ কেজি খেজুর ও ২ কেজি পেঁয়াজ প্যাকেটজাত করে কুসুমপুর (বউ বাজার) গ্রামের গরীব অসহায় ও হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের প্রধান উপদেষ্টা মোঃ রিপন আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির অভিভাবক মোঃ তাহের আলী বেপারী, মোঃ ফরিদ মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ লিটন শেখ, আলম বেপারী। এসময় উপস্থিত ছিলেন, কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের বাংলাদেশ প্রতিনিধি মোঃ সায়েম হোসাইন, এ.আর শাকিল, রাশেদ খান, বনি, সিব্বির আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘের সভাপতি মোঃ পলাশ মিয়া, সাধারাণ সম্পাদক মনিরুজ্জামান মনির। উল্লেখ্য, কুসুমপুর বউবাজার প্রবাসী একতা সংঘ একটি রাজনৈতিক সমাজ সেবামূলক সামাজিক সংগঠন। বহির্বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের আর্থিক অনুদানে এ সংগঠনটির সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সমাজের গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি সামাজের সার্বিক উন্নয়ন অংশিদার হওয়াই তাদের মূল লক্ষ।