• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কালীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

| নিউজ রুম এডিটর ৯:০১ পূর্বাহ্ণ | ২১/০৪/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে এক বিকাশ ও মোবাইল ব্যবসায়ী আইয়ুব আলী (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে
উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী
গ্রামের একটি রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, আইয়ুব আলী চাপারহাট বাজারে
বিকাশ ও মোবাইলের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত এক টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তারপথ রোধ করে। তারা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান।
দুর্বৃত্তরা তখন রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল এ খবর নিশ্চিত করেছেন।