• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঈদের আগেই কমল সোনার দাম

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | ২৫/০৪/২০২২ অর্থনীতি, লিড নিউজ

ঈদের আগেই দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দাম মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস। দাম কমানোর কারণ হিসেবে সংগঠনটি বলছে, বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমে যাওয়ায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি ভরি পড়বে ৫৩ হাজার ৭১ টাকা।

এর আগে গত ১২ এপ্রিল, ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। সেসময় দেশের বাজারে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন সোনার প্রতি ভরির দাম ৫৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে এবারও রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

উল্লেখ্য, গত মাসের (মার্চ) ২২ তারিখেও বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।