• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

নড়াইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেপ্তার সদর থানায় হস্তান্তর

| নিউজ রুম এডিটর ৫:৪০ অপরাহ্ণ | ২৬/০৪/২০২২ আইন আদালত, সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল শেখ আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মো. রবিউল শেখ রবির ছেলে। সোমবার রাতে র‌্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র‌্যাবের কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।