=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ও কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

| নিউজ রুম এডিটর ১০:৫৮ অপরাহ্ণ | ০৪/০৫/২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

গ্যাস ট্রান্সমিশনস কোম্পানি লিমিটেড (জিটিসিএল) বর্তমানে উচ্চচাপ সম্পন্ন দু’টি পাইপলাইনের সংস্কার কাজ করছে। এর ফলে ঈদের দিন রাত থেকে রাজধানী ঢাকার গাবতলী, মাজার রোড, মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ কিছু এলাকায় গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে শুরু হয়ে এ অবস্থা আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ঈদে প্রচুর মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যাওয়ায় সেসব এলাকায় গ্যাসের অভাব সেভাবে টের পাওয়া যাচ্ছে না।