• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

স্বস্তির মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৩:৩৩ অপরাহ্ণ | ১৫/০৫/২০২২ খেলাধুলা, লিড নিউজ

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী লঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে অবশ্য বেশীক্ষণ টিকেনি ওপেনিং জুটি।

দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরান ৯ (১৭) রান করা করুনারত্নেকে। নাঈমের কুইকার বল কিছুটা ব্যাক ফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক।

তবে বলের গতির সঙ্গে পেরে উঠতে পারেননি করুনারত্নে। বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। পরে রিভিউতে দেখা যায় বল গিয়ে লাগে অফ-স্টাম্পে।

দ্বিতীয় উইকেট জুটিটা বেশ লম্বা হয়েছে। ওশাধা ফার্নান্দো আর কুশল মেন্ডিস খেলেছেন ৮১ বল। দুজনের জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ২১.২ ওভারের মাথায় ফার্নান্দোকে ফেরান নাঈম।

ফার্নান্দোর ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে যায় বল।

মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ২৭ ও এঞ্জেলো ম্যাথুস রয়েছেন ০ রানে।