=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের বিরুদ্ধে প্রতিশোধের হুংকার দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি?

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | ২৩/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

গতকাল রবিবার রেভল্যুশনারি গার্ডের কর্নেল হাসান সৈয়দ খোদাইকে তার তেহরানের বাড়িতেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য বিদেশি শত্রুদের (ইসরায়েল ও আমেরিকা) দুষছে ইরান।

আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে তার দেশ।

রাইসি বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের বিরুদ্ধে (খুনিদের) নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এবং কোনও সন্দেহ ছাড়াই বলতেই চাই এই মহান শহীদের রক্ত বৃথা যাবে না, প্রতিশোধ নেওয়া হবে।’

ওমান সফরে যাওয়ার আগে রাইসি সংক্ষেপে আরও বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে বৈশ্বিক হাত আছে।

সূত্র: গার্ডিয়ান