• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

‘সামনে বিএনপির ব্যাপক আন্দোলন আসছে’

সামনে বিএনপির ব্যাপক আন্দোলন আসছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক আন্দোলন কর্মসূচি আসছে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই আন্দোলনে অবশ্যই মহিলা দল সম্মুখ সারিতে থাকবে বলে আমি বিশ্বাস করি।

বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে দেশে আইনের শাসন থাকলে শেখ হাসিনা কারাগারে থাকতেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, গতকাল আমি হাসপাতালে হাসপাতলে গেছি মানসুরা সে হাসপাতালে কাতরাছে, তৃনা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।
মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর মহিলা দলের চৌধুরী নায়াব ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।