• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

চাল রফতানি সীমিত করবে ভারত

| নিউজ রুম এডিটর ৬:১৫ অপরাহ্ণ | ২৬/০৫/২০২২ আন্তর্জাতিক, ভারত

চিনির পর এবার চাল রফতানি সীমিত করবে ভারত। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এমনই পূর্বাভাস পাওয়া গেছে।,ভারতের বাজারে যদি চালের দাম বেড়ে যায়, তাহলে দেশটি চাল রফতানি সীমিত করে দিতে পারে। অবশ্য রফতানি সীমিতকরণের তালিকা থেকে বাসমতি চালকে বাদ দেয়া হবে বলে ধারণা করা যাচ্ছে।

চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ অর্থবছরে দেশটি ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করে। তবে বৈশ্বিক সংকটের এ সময়ে ভারত চালসহ আরও ৫টি পণ্যে বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ১ জুন থেকে চিনি রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত ২৪ মে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এক কোটি টন পর্যন্ত চিনি রফতানির অনুমতি দেবে।