• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বাজেটে কৌশল ও বাস্তবায়নের পদক্ষেপের মধ্যে সমন্বয়ের অভাব : সিপিডি

গবেষণা প্রষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, প্রস্তাবিত বাজেটে প্রণীত কৌশল ও বাস্তবায়নের পদক্ষেপের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।

আজ শুক্রবার জাতীয় বাজেট ২০২২-২৩ সিপিডির পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ফাহমিদা খাতুন বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত যে বাজেট উপস্থাপন করা হয়েছে এখানে সৃজনশীলতার আরও প্রয়োজন ছিল।
তিনি বলেন, বাজেটে ৬টি চ্যালেঞ্জ রয়েছে- তবে তা কিভাবে মোকাবিলা করা হবে তার কোন দিক নির্দেশনার সঠিক চিত্র নেই। শুধু তাই নয় মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তার বিষয়েও দুর্বলতা রয়েছে।