• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

দিনভর বন্যা নিয়ে সতর্ক করা যুবক নিজেই মারা গেলেন

| নিউজ রুম এডিটর ৭:১৫ অপরাহ্ণ | ১৮/০৬/২০২২ লিড নিউজ, সারাদেশ, সিলেট

টানা দুইদিন বন্যা নিয়ে সতর্ক করে অবশেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজেই মারা গেলেন সিলেটের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী।

শনিবার সকালে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি বলেছেন, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। এসময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা বলেছেন।

সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুইদিনে বহুবার ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী।

আজ সকাল ১১টা ১৪ মিনিটে সিলেট ছাড়তে রেলস্টেশনে মানুষে হিড়িক – এমন একটি সংবাদও শেয়ার করেছিলেন তিনি।

এর মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যায় এবং এসব এলাকাগুলোর মধ্যে শাপলাবাগও রয়েছে। পানি বাড়তে থাকায় বৃদ্ধ মাকে নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার বাসার সামনেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিলো।

বাসা ছাড়ার আগমুহূর্তে বাসার ভেতরে পানিতে দাঁড়িয়ে টিভির সুইচ খুলে রাখার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট শেষ পর্যন্ত মারা যান টিটু চৌধুরী।

সূত্র: বিবিসি বাংলা