• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি

| নিউজ রুম এডিটর ১১:৪৪ পূর্বাহ্ণ | ১১/০৭/২০২২ লিড নিউজ, সারাদেশ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, ঈদের দিন ছাড়াও এরপরের দু‌দিন পশু কোরবানি করার সুযোগ রয়েছে। সেই কারণে অনেকে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি করছেন। তবে ঈদের দিনের তুলনায় তা অনেক কম।

সোমবার (১১ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি করতে দেখা গেছে।

পুরান ঢাকার অনেকে পারিবারিক ঐতিহ্য রক্ষায় আজও কোরবানি দিচ্ছেন। রাজধানীর বাড্ডার বেরাইদ ও প্রতি বছরের ন্যায় ঈদের পরের দিনই বেশী কোরবানি হয়। কেউ আবার ব্যবসা, কাজের চাপ বা কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারা আজ কোরবানি দিচ্ছেন। দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যা পুরান ঢাকায় বেশি। তবে রাজধানীর ফার্মগেট, সেন্ট্রাল রোড, আজিমপুর, ধানমন্ডি এলাকায়ও আজ সকালে কোরবানি দিতে দেখা গেছে।

রাজধানীর আজিমপুরের ব্যবসায়ী রবিউল হোসেন ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন। তিনি জানান, প্রতি বছর আমরা তিনটি গরু কোরবানি দেই। একটি ঈদের দিন, আজ একটা এবং আগামীকালও আরেকটা কোরবানি করবো। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।

ধানমন্ডির বাসিন্দা ফারহান চৌধুরী বলেন, বিভিন্ন বাজার খুঁজে মন মতো গরু পাইনি। অবশেষে আফতাব নগর হাট থেকে গরু কিনেছি ঈদের আগের দিন রাতে। ঈদের দিন কসাই পাইনি। আজকের জন্য কসাই পেয়েছি। যেহেতু ঈদের পরের দুই দিনও কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে, তাই আজ কোরবানি দিচ্ছি।

ফার্মগেট এলাকায় নিজের বাড়ির সামনের সড়কে কোরবানির কাজ করছেন শেখ ফরহাদ হোসেন। তিনি বলেন, আমরা দুই ভাই দুটি গরু এনেছিলাম। কাল একটা কোরবানি দিয়েছি। লোকবলের সমস্যা। তাই গতকাল ঈদের দিন বড় ভাইয়ের গরু কোরবানি দিয়েছি। আজ আমারটা কোরবানি করছি।

এদিকে, তেজতুরি বাজার রহমতে আলম ইসলাম মিশন এতিম খানার ছাত্র ফরিদ আহমেদ জানান, তিনি ঈদের দিন ১২টি গরু ও ৪টি ছাগল জবাই করেছেন। আজ সকাল থেকে ৩টি গরু ও একটি ছাগল জবাই করেছেন। এজন্য কারও কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি। তবে এতিমখানার জন্য চামড়া চেয়েছেন। বেশিরভাগ মানুষ চামড়া দিয়েছেন।