• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

বাংলাদেশের মেগা প্রকল্পে সহায়তা করেছিলেন শিনজো আবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।

আজ মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এসময় ঢাকার জাপান দূতাবাসে শিনজো আবের মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শোক বইয়ে সইয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম।

আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।
ড. মোমেন আরও বলেন, জাপানের মতো একটি দেশে তিনি এভাবে মারা যাবেন, এটা একটি অবিশ্বাস্য ব্যাপার। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত।