• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

হিলিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

হিলি প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথমেই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শেখ কামালের জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে বিভিন্ন সেক্টরে তার অবদানের কথা তুলে ধরেন। পরে বেকার যুবকদের মাঝে যুব ঋণ ও গাছের চারা বিতরন করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে।